সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ

কালীগঞ্জ, লালমনিরহাট।

ইআইআইএন কোড - ১২২৮৯২ এনইউ কোড - ২৯০৪ বিটিইবি কোড- ১৫০১৯
প্রতিষ্ঠানের ছবি

কলেজের সংক্ষিপ্ত ইতিহাস

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে ১৯৭২ সালে করিম উদ্দিন পাবলিক কলেজ প্রতিষ্ঠিত হয়। তৎকালীন জাতীয় পরিষদের সদস্য ও মহান মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের অন্যতম সংগঠক আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ এলাকার উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা, বিএমটি, স্নাতক (পাস) এবং স্নাতক (সম্মান) ১১টি বিষয় চালু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামের স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল কেন্দ্র পরিচালিত হচ্ছে।

বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ৫,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত। কলেজের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে উচ্চ পদে কর্মরত রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এমপি এ প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ছিলেন।

কলেজটিকে জাতীয়করণের লক্ষ্যে ২৮/০৬/২০১৬ খ্রিস্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া যায়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের ১২/০৮/২০১৮ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপন অনুযায়ী ০৮/০৮/২০১৮ খ্রিস্টাব্দ থেকে কলেজটি জাতীয়করণ করা হয়।

বর্তমানে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তসমূহ

1982

মুক্তিযুদ্ধের সময়

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই কলেজটি মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখান থেকে অসংখ্য মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করেন।

1990

শিক্ষার বিস্তার

১৯৯০ সালের মধ্যে এই কলেজ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান শুরু করে। নতুন ভবন ও ল্যাবরেটরি স্থাপিত হয়, যা শিক্ষার মানোন্নয়নে সহায়তা করে।

2000

একাডেমিক উন্নয়ন

২০০০ সালে জাতীয়করণ করা হয় এবং একাডেমিক কার্যক্রম আরও সম্প্রসারিত হয়। নতুন কোর্স ও সেমিনার চালু করা হয়, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়তা করে।

2026

বর্তমান

বর্তমানে এই কলেজ একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধা, সমৃদ্ধ লাইব্রেরি এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নিয়ে এটি এগিয়ে চলেছে।

"শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন, গড়ে উঠুক উন্নত সমাজ ও সুন্দর বাংলাদেশ।"

- সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ

কলেজ সম্পর্কিত কিছু তথ্য

  • প্রতিষ্ঠাকাল: ১৯৭২
  • EIIN: ১২২৮৯২
  • মোট শিক্ষক: ৭৩ জন
  • মোট শিক্ষার্থী: ১০৯৯ জন
আমাদের শিক্ষকমণ্ডলী দেখুন